জমি ও সম্পত্তি
⌖ সম্মানীয় ইউনিয়নের মির্জানগর গ্রামের ঘটনা · কাপাসিয়া · গাজীপুর · ঢাকা
“পুলিশের সামনেই বাঁশঝাড় সাফ! ২০০ বাঁশ কেটে নিল বিএনপি নেতা, অসহায় হয়ে ফিরল পুলিশ ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসেছিল, কিন্তু তাতেও থামেনি বাঁশ কাটা। পুলিশের চোখের সামনেই চলেছে কুপিয়ে বাঁশ নেওয়ার মহোৎসব, আর শেষে খালি হাতে ফিরে যেতে হয়েছে আইনের রক্ষকদের। সন্মানিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মির্জানগর গ্রামে প্রয়াত বারেক মেম্বারের ছেলে প্রয়াত সিরাজ উদ্দিনের বাঁশঝাড় থেকে জোরপূর্বক ২০০-এর বেশি বাঁশ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তির স্থানীয় বিএনপি নেতা আবুল হোসেন সরল ও তার নেতৃত্বাধীন একদল সন্ত্রাসীর দিকে। ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার সময় ৯৯৯-এ কল করলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্তদের থামানোর চেষ্টা করে। কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করেই তারা বাঁশ কাটা চালিয়ে যায়। শেষ পর্যন্ত নিজেদের অসহায়ত্বের কথা জানিয়ে কোনো প্রতিকার ছাড়াই ফিরে যায় পুলিশ। এলাকাবাসীর প্রশ্ন, পুলিশের উপস্থিতিতেও যদি এমন ঘটনা ঘটে, তবে সাধারণ মানুষ যাবে কোথায়?”