ঠিকাদারি ও সরবরাহ
⌖ ভাবনাগঞ্জ বাজার, নাকাটি (টাঙ্গন নদীর বালু মহল) · পীরগঞ্জ · ঠাকুরগাঁও · রংপুর
“ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার টাঙ্গন নদীর বালু মহলের ইজারাদার মোশারফ এর কাছ থেকে চাঁদা আদায় করেছে স্থানীয় বিএনপি'র নেতাকর্মীগণ। মোসাদ্দেক হোসেন লিমন, তানজিনুর ইসলাম, ওয়ালিউর রহমান মিঠু, কামরুল ইসলাম ওরফে গসাই। এরা প্রতিনিয়ত বিএনপির দলীয়গত সুবিধা নিয়ে সাধারণ জনগণের কাছ থেকে বিভিন্ন ধরনের চাঁদাবাজি, জমি সংক্রান্ত বিষয়ে সমঝোতা, মামলা বাণিজ্য ছাড়াও বিভিন্নভাবে এলাকার জনগণদের মধ্যে ত্রাসের রাজত্ব করতেছে। যার ফলে আমরা সাধারণ জনগণ তাদের দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে পড়েছি। এ বিষয়ে বিএনপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে বলার পরেও কোন ফল আসে নাই। তাছাড়া প্রশাসন এদের কোথায় উঠবস করে। তাহলে আমাদের সমাজের কি পরিবর্তন হবে না? বিগত সরকারের আমলে যেসব কর্মকাণ্ড দেখে আসতে ছিলাম সেসব কর্মকাণ্ড পুনরায় বিএনপির আওতায় চলে গেছে। তাহলে আমাদের মত কপাল পোড়া জাতির কপালে কি কখনো সুখ আসবে না সমাজের কিছু লোভী, অসৎ, কাপুরুষ মানুষদের জন্য। আল্লাহ এর বিচার করবেন। 🤲”