বাজার ও দোকানপাট
⌖ পিজি হসপিটাল এর পিছনে বি সি এস এর সামনে · শাহবাগ · ঢাকা · ঢাকা
“পিজি হসপিটাল এর পিছনে বি সি এস এর সামনে এখন অনেক দোকান বসেছে যেখান থেকে প্রতিদিন চাঁদা উঠানো হয় এবং চাঁদা তুলেন রুবেল যে কিনা একটা ওয়রকশপ এ কাজ করত এক সময় । রুবেল আর ওর শ্বশুর খোকন এবং ফযলু মাষ্টার এই কাজ গুলো করছে । তারা নুতন করে দোকান বসায় এবং আগের সব দোকান তুলে দেয় । বেশী চাঁদা দাবী করেন না দিলে মার ধর করেন । একজন দোকান দার এর কাছে এক লক্ষ টাকা দাবী করেন না দিলে হুমকি দেয় মেরে ফেলবেন । চাঁদা দেয়াও হয় । ৫ অগাস্ট এর পর এরা টাকার পাহাড় গড়ে তুলেন । এদের বিরুদ্ধে কোনও কথা বলা জায়না কারণ প্রাক্তন কমিশনার হাবিব এর সাথে জড়িত এবং থানার লোক জড়িত । এই সব দোকান এর জন্য মানুষ এর অনেক কষ্ট হয় চলাফেরা করতে বিশেষ করে রুগী দের । প্রশাসন এই ব্যাপারে কোনও কাজ করছেন না । ফুল মার্কেট থেকে শুরু করে বারডেম এর সামনে অসংখ্য দোকান বসেছে আর এই সব দোকান থেকে চাঁদা উঠায় হাবিব যে কিনা এখন জেল এ আছে ।”