অন্যান্য জনসমাগমস্থল
⌖ মোহনগঞ্জ নির্বাচন অফিস · মোহনগঞ্জ · নেত্রকোনা · ময়মনসিংহ
“আমি নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করে কাগজপত্র নিয়ে আমাদের মোহনগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে জমা দিয়ে রেখে আসি। আমাকে বলে দেওয়া হয়েছে ছবি উঠানো সহ বাকি কাজের জন্য ডাকা হবে। আমাকে ২/৩ দিন পরে ফোন দিয়ে বলা হচ্ছে যদি আপনার ভোটার কার্ড দ্রুত পেতে চান তাহলে ৫০০০/- টাকা দিতে হবে। আমি বললাম আমার কাছে টাকা নাই, টাকা দিতে পারব না, তখন উনি আমাকে বলে তাহলে আপনার জাতীয় পরিচয়পত্র পাইতে দেরি হইবে, দেরি হওয়ার জন্য আমাদের কিছু করার নাই। আজ পর্যন্ত আমার ডাক আসে নি, টাকা দিলে ৩ দিনের মধ্যেই ডাক আসত।”