প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আওয়াজ তুলুন। একেকটি সচেতন কণ্ঠস্বরই একদিন দেশকে দুর্নীতিমুক্ত করার শক্তি হয়ে উঠবে।
#২৩১অন্যান্য জনসমাগমস্থল
৳২০০
চাঁদা দাবিদেওয়া হয়েছে

অন্যান্য জনসমাগমস্থল

⌖ রংপুর মেডিকেল · রংপুর সদর · রংপুর · রংপুর

“আসসালামু আলাইকুম, রংপুর মেডিকেল এ এমারজেন্সি তে রুগি ভরতি করতে গেলে টলি নিলে গুনতে হয় ১৫০/২০০ টাকা, ২০০ টাকার কম তারা মানেন না। টাকা না দিলে তারা অনকে কাহিনি করে থাকেন আমার কাছে ২০০ টাকা দাবি করেছিলেন আমি প্রথমে দিতে রাজি হই নি পরবর্তীতে ১০০ টাকা দেই তা নেন না পরে ১৫০ টাকা দিলে নেয়, আমি চাই এই অন্যায় থেকে হাসপাতালে রুগী রা রেহাই পাক, রংপুর সবসময় অবহেলার শিকার, হাসপাতাল কতৃপক্ষের উচিত হাসপাতালের রুগি বহন করার জন্য সরকারিভাবে লোক নিয়োগ দেওয়া উচিত এবং সাধারণ মানুষের কাছে যেন টাকা না নিতে পারেন অসাধু লোকেরা, তাহলেই আমাদের দেশের দুর্নীতি ও চাঁদাবাজি থেকে মুক্ত থাকবে। সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিতে গেলে যেন দূরভোগ পোহাতে না হয় সে বিষয়টি বিবেচনায় দেখবেন। এবছরে প্রায় বার আমাকে ১৫০/৩০০ টাকা দিতে হয়েছে এটা বন্ধ করা অতীব জরুরি। আশা করি আমার অভিযোগ টি খতিয়ে দেখবেন। ধন্যবাদ।”

ডিসি, এসপি ও এডিসিকে ইমেইল পাঠানো হয়েছে।

← সব রিপোর্ট দেখুন