প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আওয়াজ তুলুন। একেকটি সচেতন কণ্ঠস্বরই একদিন দেশকে দুর্নীতিমুক্ত করার শক্তি হয়ে উঠবে।
🟢 লাইভ ভিজিটর: ৩ জন📅 আজকের মোট ভিজিটর: ১০১৯ জন🗓️ গতকালের মোট ভিজিটর: ৬৩৫ জন📊 সর্বমোট ভিজিটর: ৬১৩৭০ জন
#৩২১পরিবহন ও টার্মিনাল
৳১০০
জোরপূর্বক অর্থ আদায়দেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

পরিবহন ও টার্মিনাল

⌖ ভান্ডারিয়া বাস স্ট্যান্ড এ সিএনজি থেকে চাঁদা আদায় · ভান্ডারিয়া · পিরোজপুর · বরিশাল

“ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে সিএনজি ও মোটরসাইকেলে বেপরোয়া চাঁদাবাজি: জিম্মি চালক ও সাধারণ যাত্রী পিরোজপুরের ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ড থেকে বরিশাল অভিমুখে চলাচলকারী সিএনজি এবং ভাড়ায় চালিত মোটরসাইকেলগুলো এখন এক চিহ্নিত প্রভাবশালী ও রাজনৈতিক আশ্রয়ে থাকা চাঁদাবাজ চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছে। বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রতিটি সিএনজি ও মোটরসাইকেল ছাড়ার আগে কিংবা যাত্রী ওঠানোর সময় নির্দিষ্ট পরিমাণে নির্ধারিত চাঁদা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। কোনো চালক এই অনৈতিক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বা বিলম্ব করলে তাকে স্ট্যান্ডে গাড়ি দাঁড় করাতে দেওয়া হয় না, যাত্রী তো দূরের কথা গাড়ি ছাড়তেই বাধা দেওয়া হয় এবং অনেক ক্ষেত্রে হুমকি ও শারীরিক লাঞ্ছনার শিকার হতে হয়। লাইসেন্সবিহীন ও অবৈধ এই থার্ড পার্টি চাঁদাবাজ চক্রটি কোনো রকম আইনি কর্তৃত্ব ছাড়াই দিনের পর দিন প্রকাশ্যে এই তোলাবাজি চালিয়ে যাচ্ছে, যার কারণে চালকদের যেমন আয়ের একটি বড় অংশ জোরপূর্বক হাতছাড়া হচ্ছে, তেমনি শেষ পর্যন্ত এর মাশুল গুণতে হচ্ছে সাধারণ যাত্রীদের বর্ধিত ভাড়ার মাধ্যমে। অবিলম্বে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ড থেকে এই প্রভাবশালী ও রাজনৈতিক ছত্রছায়ায় থাকা চাঁদা সংগ্রাহকদের দৌরাত্ম্য বন্ধে এবং চালক ও যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ বিভাগ ও সড়ক পরিবহন কর্তৃপক্ষের কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা জরুরি।”

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।

← সব রিপোর্ট দেখুন

একই এলাকার অন্যান্য রিপোর্ট।

ভান্ডারিয়া · পিরোজপুর
#৭০৭অন্যান্য জনসমাগমস্থল
৳২,০০,০০০
চাঁদা দাবিদেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

অন্যান্য জনসমাগমস্থল

⌖ পিরোজপুর জেলা জজ কোটের পাশে · পিরোজপুর সদর · পিরোজপুর · বরিশাল

“পিরোজপুর জেলা আদালতে একটি পারিবারিক মামলায় হাজিরা দেওয়ার জন্য গিয়েছি ওই সময় জজ কোটের ভবনের সামনে থেকে আমাকে তুলে নিয়ে যায় পিরোজপুর সদরে বলাকা ক্লাবের পিছনে একটি ডায়গনিক সেন্টার এরমধ্যে নিয়ে আমাকে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে চাঁদা দাবি...” আরও পড়ুন →

প্রমাণের ছবি বিস্তারিত ছবি দেখুন →
থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#৪৫৩জমি ও সম্পত্তি
৳৩০,০০০
ঘুষ দাবি বা গ্রহণদাবি করা হয়েছে
🗺️ ম্যাপ

জমি ও সম্পত্তি

⌖ মিরুখালী ইউনিয়ন ভূমি অফিস · মঠবাড়িয়া · পিরোজপুর · বরিশাল

“আমি একটি জমির নাম জারি করতে মিরুখালী ইউনিয়ন ভূমি অফিসে ভূমি অফিসার বলে নাম জারি করতে হলে ৩০০০০ টাকা লাগবে তার এক সরকারিকে দিয়ে বলিয়েছেন”

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#১৩১ব্যবসা প্রতিষ্ঠান
৳১০,০০০
চাঁদা দাবিদেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

ব্যবসা প্রতিষ্ঠান

⌖ ভান্ডারিয়া · ভান্ডারিয়া · পিরোজপুর · বরিশাল

“উপজেলা জামাতের আমিরের লোকজন চাদা দাবি করেছে। না হলে ব্যবসা বন্ধ করে দেবে লীগের দোসর বলে। পরে দিতে বাধ্য করা হয়েছে। যথাযথ তদন্ত করে বিচার দাবী করছি”

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
Admin-কে জানান

এই কার্ডটি রিপোর্ট করুন