প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আওয়াজ তুলুন। একেকটি সচেতন কণ্ঠস্বরই একদিন দেশকে দুর্নীতিমুক্ত করার শক্তি হয়ে উঠবে।
🟢 লাইভ ভিজিটর: ১৩ জন📅 আজকের মোট ভিজিটর: ৮২৪ জন🗓️ গতকালের মোট ভিজিটর: ২৬৯৪ জন📊 সর্বমোট ভিজিটর: ১০৮৭৩ জন
#৫০৩জমি ও সম্পত্তি
৳৭০,০০০
ঘুষ দাবি বা গ্রহণদাবি করা হয়েছে
🗺️ ম্যাপ

জমি ও সম্পত্তি

⌖ গৌরীচান্না ভূমি অফিস · বরগুনা সদর · বরগুনা · বরিশাল

“আমি এবং আমার বাবার সম্পত্তি খাজনার জন্য তশিল অফিসার আমাকে ফোন দেন। আমি এবং আমার বড় ভাই বিএস পচা নিয়ে তার সাথে যোগাযোগ করি। প্রথমে সে আমাদেরকে ৳70000 খাজনা হয়েছে বলে জানান। পরবর্তী আরো একদিন আমি এবং আমার ভাই বিগত বছরের টাকার দাখিলের রশিদ গুলো নিয়ে যায়। তশিলদার কে এবং কম্পিউটার ম্যানকে ওগুলো দেখানোর পর তশিল অফিসার সে বলে যে আমাদেরকে ৳50000 দিতে হবে। আমি প্রশ্ন করলাম কিভাবে দেবো আমাদের কি কোন নিয়ম অনুযায়ী ৳50000 আপনি দাবি করছেন। কম্পিউটার ম্যান আমাকে বলল বাড়ি জমিতে শতাংশে বছরে ৳10 হারে খাজনা দিতে হবে। আমি তাকে বললাম আমাদের 11 বছরের খাজনা বাকি তাহলে 84 শতাংশে কত টাকা খাজনা আসে। আমার হিসাবে 9240 খাজনা আসে। কিন্তু ওনারা বলেন যে ৳50000 লাগবে। আমি বললাম ৳50000 কিভাবে তিনি বললেন যে সুদ আসলে। এরপর আমরা তর্ক করে টাকা না দিয়ে চলে আসি। উনারা আমাদেরকে ভয় দেখান যে সরকারিভাবে কেস দাখিল করব।”

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।

← সব রিপোর্ট দেখুন

Admin-কে জানান

এই কার্ডটি রিপোর্ট করুন