অন্যান্য জনসমাগমস্থল
⌖ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, লক্ষ্মীপুর · লক্ষ্মীপুর সদর · লক্ষ্মীপুর · চট্টগ্রাম
“লক্ষ্মীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে জি আর ও শাখায় প্রতিদিন কোন জি আর মামলার জামিন শুনানির দরখাস্ত জমা প্রদান করতে গেলে সংস্লিষ্ট থানার সি এস আই কে প্রতি দরখাস্ত জমা প্রদান করতে ৩০০-৫০০ টাকা ছাড়া সি এস আই দরখাস্ত তে সিন করে না হয়রানি শুরু করে, তাছাড়া জি আর মামলায় আসামীর জামিন হলে বেইল বন্ড জমা দিতে গেলে সেই একই কান্ড ৩০০-৫০০ টাকা দিতেই হবে বাধ্যতামূলক। এছাড়া কোর্ট কোন আসামীর ওয়ারেন্ট দিলে সেই ওয়ারেন্ট অনলাইন করার জন্য সংস্লিষ্ট থানার দায়িত্বে থাকা জি আর ও কে ৭০০ টাকা বাধ্যতামূলক দিতে হয় না হয় ওয়ারেন্ট অনলাইন করেনা, তাছাড়া হাজিরা জমা দিতে নিদিষ্ট ঘুষ দিতে হয়। পেশকার পিয়ন কে মামলা দায়ের করতে গেলে বাধ্যতামূলক ঘুষ দিতে হয়, এছাড়া কোন কাজে গেলে ঘুষ ছাড়া কেউ একটা কাজ করেনা”