জমি ও সম্পত্তি
⌖ দক্ষিণ কাকারা, চকরিয়া, কক্সবাজার। · চকরিয়া · কক্সবাজার · চট্টগ্রাম
“আমাদের এলাকার একটি সমিতি দীর্ঘদিন ধরে প্রায় ২৪ একর জমি বন্দোবস্তের মাধ্যমে ভোগদখল করে আসছে। সমিতির সদস্যরা দীর্ঘদিন ধরে উক্ত জমির ওপর নির্ভর করে আসছেন এবং জমি সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রও আমাদের কাছে রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর স্থানীয়ভাবে প্রভাবশালী কিছু ব্যক্তি ও রাজনৈতিকভাবে পরিচিত কয়েকজনের বিরুদ্ধে আমাদের ওপর চাপ সৃষ্টি, হামলা এবং চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। আমরা আশঙ্কা করছি, এর মাধ্যমে দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা করা হচ্ছে। ঘটনাগুলোর কারণে সমিতির সদস্যদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ/যোগাযোগ করার উদ্যোগও নিয়েছি। পাশা পাশি তারা চাদা না পেলে চাষাদের প্রাণে মারার হুমকি এবং ফসলি জমি কেটে নষ্ট করে দেওয়ার হুমকি ও দেওয়া হচ্ছে।”