অন্যান্য জনসমাগমস্থল
⌖ কোনাবাড়ি থানা · গাজীপুর সদর · গাজীপুর · ঢাকা
“আমার একটি মোবাইল চুরি হওয়ার পর কোনাবাড়ি থানাই একটি জিডি করি। জিডি করার সাথে সাথেই আমাকে পুলিশ কর্মকর্তা বললেন আপনার এই ফোনের অনুসন্ধান এ.এস.আই আল মমিন করবেন। আপনি তার সাথে দেখা করে তারপর যাবেন। আমি যথারিতি তার সাথে দেখা করি। সে আমাকে বলে আপনার ফোন পেতে হলে ২০০০ টাকা দিতে হবে। বিভিন্ন সোর্স এর মাধ্যমে খোজ করতে এই টাকা খরচ হবে। আপনি টাকা দিলেই আমরা আনুসন্ধানে নামবো নয়তো ফোন আর পাবেন না। আমি তার কথা মতো তার বিকাশ নাম্বার : +8801732-827335 তে ২০০০ হাজার টাকা দেই। কিন্তু বেশকিছু দিন যাবার পরো ফোনের কোনো খোজ আসে না। তখন আমি তাকে আবারো কল দেই। তখন সে আমাকে জানায় ফোন বন্ধ থাকায় লোকেশন ট্র্যাক করতে পারছে। শেষ লোকেশন যেটা দেখাইছিলো সেখানে ইনফরমার দিয়ে ফিজিক্যালি চেক করতে হবে। সে জন্য আরো ২০০০ টাকা লাগবে। তখন আমি বলি আমার মোবাইলের দামি আছে ১৫০০০ হাজার। আপনাকে অলরেডি ২০০০ টাকা দিছি। আবার কিভাবে টাকা চান। তখন সে বলে কমদামি মোবাইল তাহলে বাদ দেন। দেখি পেলে আপনাকে যানাবো। তারপর আর কোনো খোজ নেই।”