পরিবহন ও টার্মিনাল
⌖ Gabtoli Bus Terminal RestPlace · মিরপুর · ঢাকা · ঢাকা
“গাবতলী বাস টার্মিনালের যাত্রী ছাউনিতে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে যাত্রীদের হয়রানি ও প্রতারণার অভিযোগ পাওয়া যাচ্ছে। প্রথমে তারা যাত্রীদের জানায় যে, যাত্রী ছাউনির ভেতরে টিকিট বিক্রি হচ্ছে। এরপর হানিফ পরিবহনের টিকিটের কথা বলে যাত্রীদের কাছ থেকে টাকা নেওয়া হয়। পরবর্তীতে সেখানে থাকা একজন মোটা গড়নের কালো বর্ণের ব্যক্তি যাত্রীকে বলে, “আপনাকে টিকিট দেওয়া হবে না, যা করার করেন।” যাত্রী সেখান থেকে চলে যাওয়ার সময় চক্রটির আরেকজন সদস্য এসে আশ্বস্ত করে যে, “ওরা আপনাকে বাসে তুলে দেবে।” পরে যাত্রীকে হানিফ পরিবহনের পরিবর্তে একটি লোকাল বগুড়া বাসে তুলে দেওয়া হয়, যার ভাড়া মাত্র ২৫০ টাকা। এভাবে যাত্রীদের বিভ্রান্ত করে অতিরিক্ত টাকা নেওয়া এবং পছন্দের পরিবহনের পরিবর্তে অন্য বাসে তুলে দেওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বর্তমানে মানুষের সময়ের মূল্য অনেক বেশি; তাই প্রত্যেক যাত্রীর পক্ষে এ ধরনের লোকজনের সঙ্গে ঝামেলায় জড়ানো বা দীর্ঘ সময় ধরে তর্ক করা সম্ভব হয় না। আর এই সুযোগেই চক্রটি সাধারণ যাত্রীদের হয়রানি করছে বলে মনে হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বাস টার্মিনাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। যাত্রী ছাউনিতে টিকিট বিক্রির নামে কারা যাত্রীদের সঙ্গে এ ধরনের প্রতারণা করছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং যাত্রীদের নিরাপদ ও সঠিক পরিবহনসেবা নিশ্চিত করার অনুরোধ করছি।”