বাজার ও দোকানপাট
⌖ সেবারহাট নতুন স্কুল মার্কেট( ২য় তলা), সেবারহাট, সেনবাগ থানা নোয়াখালী · সেনবাগ · নোয়াখালী · চট্টগ্রাম
“আমি সেবারহাট স্কুল থেকে ২০০৭ সালে নতুন স্কুল মার্কেটের দ্বিতীয় তলায় ২০১ নাম্বার রুমটি ৩০০০০০/- টাকার বিনিময়ে ৯৯ বছরের জন্য ভাড়া নিয়েছি। ততকালীন স্কুল হেডমাস্টার ও অন্যান্য সিনিয়র শিক্ষক বৃন্দের লিখিত স্বাক্ষীতে আমাকে চুক্তিপএ দলিল করে দেয়া হয়। সেই থেকে আমি রুমটির নিয়মিত ভায়াটিয়া হিসেবে স্কুলকে জমিদারী ভাড়া প্রদাম করে আসছি। বর্তমানে আমার হালনাগাদ চুক্তিএ আছে যাহার এখনও মেয়াদ আছে ২ বছর। গত জাতীয় নির্বাচনের পর স্কুলের হেডমাস্টার আমাকে মোবাইলে বললো আমি স্থানীয় বি এন পি নেতা ও স্কুলের বর্তমান এডহক কমিটির সভাপতি আবদুল্লাহ আল মামুনকে ৩০০০০০/- টাকা দিয়ে উনার থেকে নাদাবী ছাড়পএ নিতাম। আমি টাকা দিতে রাজী না হওয়ায় জোর করে আমার রুমটি দখল করে নেওয়ার হুমকি ধামকি দিচ্ছে এবং আমার রুমের বরাদ্দ বাতিল করে দেয়ার চক্রান্ত করতেছে। আমি অনেক গন্যমান্য ব্যক্তি ও হেডমাস্টার সহ ঔ নেতার সাথে বারবার যোগাযোগ করেও কোন সমাধান করতে পারছি না। এবং আমার নিকট থেকে অনেকদিন জমিদারী ভাড়াও গ্রহণ করছে না। আমি প্রশাসনের সহযোগিতা চাই। আমার নিকট ভয়েস রেকর্ড আছে হেডমাস্টারের।”