অন্যান্য জনসমাগমস্থল
⌖ সান্তাহার রেলওয়ে থানা · আদমদীঘি · বগুড়া · রাজশাহী
“সান্তাহার রেলওয়ে থানায় কর্মরত সকল ফোর্সের নিকট হতে গাড়িতে ডিউটি করলে প্রতেক গাড়ি থেকে নেমে ওসি কে টাকা দিতে হয়, না দিলে রোলকল নিয়ে ফোসের সাথাথে খারাপ আচরণ করে। এই টাকা তোলে কনেষ্টবল আকরাম এবং সান্তাহার রেলওয়ে স্টেশনের ০২ নং প্লাটফর্মে রাত্রিবেলা একজন লোক তার নাম আসলাম মাদুর নিয়ে বসে থাকে যাত্রিদের কাছে ২০/৩০ টাকায মাদুর ভাড়া দেয় সেখান থেকে ওসিকে মাসিক চাদা দিতে হয়। ইন্টেলিজেন্স ব্রাঞ্চে কর্মরত কনেষ্টবল সাইফুল তার বাড়িও সান্তাহার সে দির্ঘ্য প্রায় ১০/১২ বছর যাবৎ সান্তাহার রেলওয়ে থানায় কমরত আছে সেই সুবাদে পকেট মার চোর ছিনতাই কারিদের সাথে একটা রফা করা আছে সারাদিন শেষে একটা মোটা অংকের টাকা তাকে ভাগ দেয় সেটা ওসি সহ ভাগাভাগি করে নেয়। সান্তাহার রেলওয়ে থানা থেকে উত্তর দিকে রেললাইনের পাশে গড়ে উঠা একটি বাংলা মদের দোকান থেকে প্রতিমাসে প্রায় ৩০,০০০ হাজার টাকা চান্দা তোলে সান্তাহার রেলওয়ে থানায় কর্মরত এস আই মাহফুজুর রহমান এবং তা পড়ে অফিসার ইনচার্জ দুলাল উদ্দিন সহ ভাগাভাগি করে নেয়। প্লাটফর্মে যারা ডিউটি করে তারা কখনো যদি কোন পকেট মার চোর ধরে নিয়ে আসে উল্টো ওসি তাদের সাথেই খারাপ আচরন করে বলে আপনাকে কে ধরতে বলেছে?? এরকম করে যদি চলতে থাকে তাহলে যাত্রিদের আরও অনেক ভোগান্তি পোহাতে হবে বিধায় বিষয়টি সুষ্ঠ তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া দরকার।”