প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আওয়াজ তুলুন। একেকটি সচেতন কণ্ঠস্বরই একদিন দেশকে দুর্নীতিমুক্ত করার শক্তি হয়ে উঠবে।
🟢 লাইভ ভিজিটর: ১ জন📅 আজকের মোট ভিজিটর: ৪০৭ জন🗓️ গতকালের মোট ভিজিটর: ১১২৮ জন📊 সর্বমোট ভিজিটর: ৬১৮৮৬ জন
#৯২অন্যান্য জনসমাগমস্থল
৳৫,০০০
অন্যান্যদেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

অন্যান্য জনসমাগমস্থল

⌖ আঞ্চলিক পাসপোর্ট অফিস মৌলভীবাজার · মৌলভীবাজার সদর · মৌলভীবাজার · সিলেট

“মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে নিজে আবেদন করলে এক নিয়ম, আর দালালের মাধ্যমে গেলে আরেক নিয়ম—এটা কি স্বাভাবিক? নিজে নিজে পাসপোর্টের আবেদন করে সব কাগজপত্র, এমনকি চারিত্রিক সনদসহ অফিসে যাওয়ার পরও যখন জাতীয় পরিচয়পত্র যাচাই করে কপি প্রিন্ট করা হয়, তখন দেখা যায়—কারও NID-তে পেশা চাকরিজীবী, কারও শ্রমিক, আবার কারও ব্যবসা। তখন বলা হয়, জাতীয় পরিচয়পত্রে যে পেশা উল্লেখ আছে, পাসপোর্ট আবেদনে সেই পেশাই উল্লেখ করতে হবে এবং সেই পেশার প্রয়োজনীয় ডকুমেন্টসও সঙ্গে নিয়ে যেতে হবে। কিন্তু কথা হলো—একজন মানুষ কি সারাজীবন একই পেশায় থাকে? কেউ ব্যবসা থেকে চাকরিতে যায়, কেউ চাকরি থেকে ব্যবসায় যায়, আবার কেউ শ্রমিকের কাজ থেকে ব্যবসা বা চাকরিতে যায়। পেশা পরিবর্তন হওয়া খুবই স্বাভাবিক বিষয়। অথচ অভিযোগ হচ্ছে, দালালের মাধ্যমে ২,০০০–৫,০০০ টাকা খরচ করলে এসব বিষয় নিয়ে তেমন যাচাই-বাছাই করা হয় না। NID-তে আগে শ্রমিক থাকলেও বর্তমান পেশা ব্যবসা দেখিয়ে আবেদন করা যাচ্ছে। সেখানে শুধু আবেদন কপি, চালান কপি এবং নিজের NID নিয়ে গেলেই কাজ সম্পন্ন হয়ে যায় বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে, একজন নাগরিক নিজে আবেদন করে গেলে—পেশা নিয়ে প্রশ্ন, চারিত্রিক সনদ, মা-বাবার NID-এর কপি, পেশার ডকুমেন্টস—এত কিছু নিয়ে যেতে হয়।”

← সব রিপোর্ট দেখুন

একই এলাকার অন্যান্য রিপোর্ট।

মৌলভীবাজার সদর · মৌলভীবাজার
#৬২১অন্যান্য জনসমাগমস্থল
৳৩,০০০
চাঁদা দাবিপ্রত্যাখ্যান করা হয়েছে
🗺️ ম্যাপ

অন্যান্য জনসমাগমস্থল

⌖ মৌলভীবাজার পাসপোর্ট অফিস · মৌলভীবাজার সদর · মৌলভীবাজার · সিলেট

“পাসপোর্ট আবেদন করে নিয়ে গেলে বলে ভুল আবেদন। বাহির থেকে ঠিক করে নিয়ে আসেন। পরে বাহিরে কম্পিউটারে দোকানে গেলে বলে যে ভাই ৩/৪ হাজার টাকা লাগবে। টাকা তাদের মাধ্যমে যমা দিলে কিছু indicate করে লিখে দেয় পরে পাসপোর্ট অফিস indicate দেখে কাজ জমা নেয়।”

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#৫৩৮জমি ও সম্পত্তি
৳১,০০০
ঘুষ দাবি বা গ্রহণদেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

জমি ও সম্পত্তি

⌖ আদমপুর ইউনিয়ন ভূমি অফিস · কমলগঞ্জ · মৌলভীবাজার · সিলেট

“আদমপুর ইউনিয়ন ভূমি অফিস গিয়েছিলাম নামজারির আবেদন করার পর এই অফিসে গিয়ে রিপোর্ট করাতে। দিনটি ছিলো বৃহস্পতিবার। যাওয়ার পর আমি তহসিলদার কে খুজে পেলাম না তিনি ছুটিতে ছিলেন। এই অফিসের এক মহিলা কর্মির কাছে গেলে তিনি আমাকে জানান কাজটি করার জন...” আরও পড়ুন →

প্রমাণের ছবি বিস্তারিত ছবি দেখুন →
থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#২৯৩অন্যান্য জনসমাগমস্থল
৳১,০০,০০০
চাঁদা দাবিদাবি করা হয়েছে
🗺️ ম্যাপ

অন্যান্য জনসমাগমস্থল

⌖ মাধবপুর ইউনিয়ন, টিলা গাও,লংঙ্গুরপার · কমলগঞ্জ · মৌলভীবাজার · সিলেট

“মাধবপুর ইউনিয়ন ৩নং ওয়াডের সাবেক মেম্বার,বিএনপির নেতা,আগে আওয়ামীলীগের সমঝোতায় রাজনীতি করতেন।এখন বতমান মাধবপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রাথী জনাব মতাহির মেম্বার। তিনি মানুষদের ভিবিন্ন ভাবে ভোগান্তি করতেন এখনো করেন। বিচার সালিস টাকা ছাড়া করেন না।নি...” আরও পড়ুন →

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#১৯৬বাজার ও দোকানপাট
৳২০,০০,০০০
হুমকি বা ভয় দেখানোপ্রত্যাখ্যান করা হয়েছে
🗺️ ম্যাপ

বাজার ও দোকানপাট

⌖ সাতগাঁও স্টেশন বাজার, ২ নং ভুনবীর ইউনিয়ন, পোস্ট কোড- ৩২১৪, থানা: শ্রীমঙ্গল, জেলা: মৌলভীবাজার। · শ্রীমঙ্গল · মৌলভীবাজার · সিলেট

“স্থানীয় বিএনপির নেতা ইয়াকুব আলী, তার আপন ভাই ইউনিয়ন ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলী, ভাতিজা বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি আলমগীর, লেবু মিয়া মিলে আমাদের মার্কেটের সামনে স্থাপনা বানিয়ে মার্কেটে যাতায়াত করার সম্পুর্ণ রাস্তা বন্ধ করে...” আরও পড়ুন →

প্রমাণের ছবি বিস্তারিত ছবি দেখুন →
থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#৮৮অন্যান্য জনসমাগমস্থল
৳৫,০০০
অন্যান্যদেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

অন্যান্য জনসমাগমস্থল

⌖ আঞ্চলিক পাসপোর্ট অফিস · মৌলভীবাজার সদর · মৌলভীবাজার · সিলেট

“মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে সাধারণ মানুষের জন্য এক নিয়ম, দালালদের মাধ্যমে গেলে আরেক নিয়ম—এটা কি স্বাভাবিক? নিজে নিজে পাসপোর্টের আবেদন করে অফিসে গেলে বলা হয়—আবেদনের পেশা জাতীয় পরিচয়পত্রের পেশার সঙ্গে মিলতে হবে। পেশা না মিললে বিভিন্ন...” আরও পড়ুন →

Admin-কে জানান

এই কার্ডটি রিপোর্ট করুন