প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আওয়াজ তুলুন। একেকটি সচেতন কণ্ঠস্বরই একদিন দেশকে দুর্নীতিমুক্ত করার শক্তি হয়ে উঠবে।
🟢 লাইভ ভিজিটর: ৫ জন📅 আজকের মোট ভিজিটর: ২৬৯ জন🗓️ গতকালের মোট ভিজিটর: ৭৫৫ জন📊 সর্বমোট ভিজিটর: ৫৯৯৮৫ জন
✓ নিরাপদে তথ্য দিন

লাইভ পাবলিক লেজার  ·  ৬৫৯টি রিপোর্ট  ·  ৮টি বিভাগ

কেউ চাইল চাঁদার টাকা।
কোথায় চেয়েছিল, মনে আছে।
এবার লিখে দিন ইতিহাসের পাতায়।

আপনার ব্যক্তিগত পরিচয় প্রকাশ না করে, প্রয়োজন হলে অভিযোগের তথ্য সংশ্লিষ্ট ডিসি কার্যালয়, এসপি কার্যালয় ও অন্যান্য দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে পাঠানোর চেষ্টা করা হবে।

যেভাবে আমরা মেইল পাঠিয়ে থাকি: প্রতিটি রিপোর্ট প্রথমে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে যাচাই-বাছাই করা হয়, প্রকাশের আগে ভুয়া বা অসংলগ্ন তথ্য বাদ দেওয়া হয়। এরপর প্রথমে সংশ্লিষ্ট থানার পুলিশ অফিসে, তারপর একই সাথে জেলার পুলিশ সুপার (এসপি) ও বিভাগীয় পুলিশ অফিসে (ডিআইজি) — এই তিন স্তরেই একসাথে মেইল করা হয়, যাতে অভিযোগটি শুধু থানায় আটকে না থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরেও থাকে। প্রয়োজনে কেন্দ্রীয় দায়িত্বশীল দপ্তরেও (যেমন: আইজিপি) একটি কপি পাঠানো হয়। পুরো প্রক্রিয়ায় আপনার ব্যক্তিগত পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হয়।

🔒 ১০০% গোপনীয়তা🛡️ নিরাপদ ও এনক্রিপ্টেড🗺️ সারাদেশ কভারেজ
চাঁদার ম্যাপ দেখুন →
সাম্প্রতিক রিপোর্ট৬৫৯টি
মোট রিপোর্ট করা অঙ্ক৳২১,৭০,৯৪,৮২২(একুশ কোটি সত্তর লক্ষ চুরানব্বই হাজার আটশ বাইশ টাকা মাত্র)
শীর্ষ বিভাগঢাকা

বিভাগ ভিত্তিক চাঁদার চিত্র।

মোট অঙ্ক অনুযায়ী বড় থেকে ছোট ক্রমে সাজানো।
বিভাগঢাকাখুলনাচট্টগ্রামরাজশাহীরংপুরসিলেটবরিশালময়মনসিংহ
মোট অঙ্কের অংশ৬৮.৬%৯.৬%৭.৫%৬.৬%৪.৫%১.৬%০.৯%০.৭%
মোট অঙ্ক৳১৪,৯০,১৬,৪৬০৳২,০৮,৩১,০৭০৳১,৬২,৩৬,২৩৩৳১,৪৩,৭৩,৩১০৳৯৭,৭৯,৮৮০৳৩৫,৭১,৫৬৪৳১৮,৭১,৫৩৫৳১৪,১৪,৭৭০
অভিযোগের সংখ্যা২৮৬টি৪২টি১৪৩টি৬১টি৪৪টি২২টি৩৫টি২৬টি

লাইভ রিপোর্ট।

প্রতিটি এন্ট্রি একটি অযাচাইকৃত, সম্মিলিতভাবে সংগৃহীত অভিযোগ।
#৭০জমি ও সম্পত্তি
৳২০,০০০
চাঁদা দাবিদাবি করা হয়েছে
🗺️ ম্যাপ

জমি ও সম্পত্তি

⌖ ঘোড়াশাল,পাইকসা ও উত্তর চরপাড়া · পলাশ · নরসিংদী · ঢাকা

“এলাকার কিছু বখাটে ছেলে ও নতুন তৈরি হওয়া কিছু পাতি নেতা। কিছু ক্ষমতাবান সনামধন্য ব্যক্তিদের নাম দিয়ে, জমি ক্রয় বিক্রয়, বাড়ি তৈরী ও ব্যবসা বানিজ্য স্থলে চাঁদা দাবি করে। পাশাপাশি এলাকায় খোলামেলা মাদকসেবন ও মাদক বিক্রি হয়। কেউ প্রতিবাদ করলে হু...” আরও পড়ুন →

#৬৯পরিবহন ও টার্মিনাল
৳২০
জোরপূর্বক অর্থ আদায়দেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

পরিবহন ও টার্মিনাল

⌖ জুরাইন বিক্রামপুর প্লাজা কমিশনার রোড এর অটো ষ্টান্ড · কদমতলী · ঢাকা · ঢাকা

“জুরাইন বিক্রামপুর প্লাজা কমিশনার মোড় অটো ষ্টান্ড এ প্রতিদিন লাইন ম্যান এর বেতন এর নামে প্রতি গাড়ী থেকে ২০ টাকা তুলে এই রোডে প্রায় ৪০০ লাইনের অটো আছে,,, তারা জোড়পূর্বক টাকা উঠায় অদের বিরুদ্ধে কেউ বলে না ভয়ে”

#৬৮বাড়ি / আবাসিক এলাকা
৳১,০০,০০০
চাঁদা দাবিদেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

বাড়ি / আবাসিক এলাকা

⌖ বড় আলমপুর, পৌরসভা ৪ নং ওয়ার্ড · দেবিদ্বার · কুমিল্লা · চট্টগ্রাম

“পৌরসভার অধিনস্ত ৪নং ওয়ার্ডের আল ইসলাম হসপিটালের উত্তর পশ্চিম কোনে ৪ তলা ভবন নির্মাণ কাজে বড় আলমপুর ওয়ার্ডের বাসিন্ধা, পৌর যুবদলের নেতা সাইফুল ইসলাম ১০০০০০ টাকা চাদা আদায় করে নেয় জোর পূর্বক। টাকার জন্য কিছুদিন কাজ বন্ধও রাখতে হয়েছিলো, পরে টা...” আরও পড়ুন →

#৬৭পরিবহন ও টার্মিনাল
৳৫০
জোরপূর্বক অর্থ আদায়দেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

পরিবহন ও টার্মিনাল

⌖ আনোয়ার এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশন, মনোহরদী বাসস্ট্যান্ড, মনোহরদী, নরসিংদী। · মনোহরদী · নরসিংদী · ঢাকা

“মনোহরদী সিএনজি পাম্পে প্রতিনিয়তই অনৈতিক ভাবে অর্থ আদায় করা যায়।”

#৬৬পরিবহন ও টার্মিনাল
৳৩০
চাঁদা দাবিদেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

পরিবহন ও টার্মিনাল

⌖ শহীদ ময়েজ উদ্দিন সেতুর আগে বিরিজের নিচে · কালীগঞ্জ · গাজীপুর · ঢাকা

“শহীদ মইজুদ্দিন সেতুর আগে ঘোড়াশাল ব্রিজের নিচে টালিগঞ্জ উপজেলা ঢোকার আগে মেইন রোডের পাশে প্রত্যেকটা গাড়ি থেকে রাতদিন ২৪ ঘন্টা ৩০ টাকা করে চাঁদা চলে চাঁদা না দিলে গাড়ি সাইড করে হুমকি দেয় আপনারা এখানে তথ্য নিলে দেখতে পারবেন তারা চব্বিশ ঘন্...” আরও পড়ুন →

প্রমাণের ছবি বিস্তারিত ছবি দেখুন →
#৬৫ব্যবসা প্রতিষ্ঠান
৳৫,০০,০০০
জোরপূর্বক অর্থ আদায়দেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

ব্যবসা প্রতিষ্ঠান

⌖ দূর্গানারায়নপুন, নাগপাড়া · শেরপুর সদর · শেরপুর · ময়মনসিংহ

“প্রোটেকশন মানি না দিলে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসায় লুটপাট চালানো হবে। অস্ত্র দেখিয়েও ভয় দেখানো হয়েছে।”

#৬৪জমি ও সম্পত্তি
৳১৫,০০০
অন্যান্যপ্রত্যাখ্যান করা হয়েছে
🗺️ ম্যাপ

জমি ও সম্পত্তি

⌖ জেলা রেকর্ড রুম · কুমিল্লা আদর্শ সদর · কুমিল্লা · চট্টগ্রাম

“জমির সার্টিফাইড দলিলের কপি উঠানোর সময়। ২টি দলিলের কপি তুলতে ১৫০০০ টাকা দাবি করা হয়েছে।”

#৬৩পরিবহন ও টার্মিনাল
৳১০
অন্যান্যদেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

পরিবহন ও টার্মিনাল

⌖ শাসনগাছা বাস টার্মিনাল · কুমিল্লা আদর্শ সদর · কুমিল্লা · চট্টগ্রাম

“শাসনগাছা বাস টার্মিনালে জিবির নামে প্রতিদিন অটোরিকশা ও মিশুক ড্রাইভারের থেকে ১০ টাকা হারে আদায় করা হয়।সরকারকে নানান ধরনের ট্যাক্স দেয়ার পরেও বাস টার্মিনাল গুলোতে কিসের ভিত্তিতে আলাদা টাকা দিতে হবে??”

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#৬২পরিবহন ও টার্মিনাল
৳১,৫০০
হুমকি বা ভয় দেখানোদাবি করা হয়েছে
🗺️ ম্যাপ

পরিবহন ও টার্মিনাল

⌖ ভুলতা,গাউছিয়া,রুপগঞ্জ,নারায়ণগঞ্জ · রূপগঞ্জ · নারায়ণগঞ্জ · ঢাকা

“এইটা ঘটনা প্রায় প্রতিনিয়ত ঘটে।ভুলতা গাউছিয়া গোলচক্কর, এবং আল-রাফি হসপিটালের সামনে অটো এবং সিএনজি স্টান্ড থেকে গড়ে প্রায় প্রতিদিন একটা গাড়ি থেকে ১০০ টাকা এবং মাসিক ১০০০ টাকা করে চাঁদা নেওয়া হয়।প্রতিবাদ করতে গেলে সেখানকার প্রভাভশালী নেতারা ভয়...” আরও পড়ুন →

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#৫৯পরিবহন ও টার্মিনাল
৳২০
জোরপূর্বক অর্থ আদায়দেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

পরিবহন ও টার্মিনাল

⌖ Mymensingh Bridge · ময়মনসিংহ সদর · ময়মনসিংহ · ময়মনসিংহ

“বর্তমানে খুবই খারাপ ভয়াবহ আকার ধারণ করেছে হিজরা চাদাবাজি সমস্যা। ময় মন সিংহ ব্রিজে হিজরাদের অত্যাচারে যুবক থেকে শুরু করে বৃদ্ধদের ও চাদা দিতে হয়।তাদের হাত থেকে রেহায় পায়না মেডিকেলে সেবা নিতে আশা রোগীগুলো ও ।পুলিশ সেখানে নিরব থাকে কেন!...” আরও পড়ুন →

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#৫৮অন্যান্য জনসমাগমস্থল
৳৫,০০০
জোরপূর্বক অর্থ আদায়দেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

অন্যান্য জনসমাগমস্থল

⌖ Fish Inspection & Quality Control Department of Fisheries, Chattogram · পাঁচলাইশ · চট্টগ্রাম · চট্টগ্রাম

“মৎস পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টরেরা প্রতি নিয়ত জোরপূর্বক এক্সপোটারদের নিকট হতে প্রতি এক্সপার্ট বাবদ জোরপূর্বক ৫০০০ টাকা করে চাঁদা দাবী করে। চাঁদা না দিলে এক্সপোর্টের অনুমতি দেয়না”

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#৫৭পরিবহন ও টার্মিনাল
৳২০০
জোরপূর্বক অর্থ আদায়দাবি করা হয়েছে
🗺️ ম্যাপ

পরিবহন ও টার্মিনাল

⌖ মগনামা জেটি ঘাট · কুতুবদিয়া · কক্সবাজার · চট্টগ্রাম

“মগনামা ঘাট পার হয়ে কুতুব দিয়া যাচ্ছিলাম। আমার সাতে একটা কার্টুন ছিল বিয়ের কার্ড এর। ২০০ পিচ মত কার্ড। এখন আমার থেকে ঐ টার ভাড়া চাওয়া হচ্চে ২০০ টাকা এটা আগে নিত ২০ থেকে ৩০ টাকা। আমি কম দিতে চাইলে খারাপ ব্যাবহার করে। কার্টুন রেখে দিতে চাই।...” আরও পড়ুন →

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#৫৬অন্যান্য জনসমাগমস্থল
৳১,৫০০
জোরপূর্বক অর্থ আদায়দেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

অন্যান্য জনসমাগমস্থল

⌖ Jamalpur Passport ofice · জামালপুর সদর · জামালপুর · ময়মনসিংহ

“১২/০৭/২৬ তারিখে জামালপুর পাসপোর্ট অফিসের দায়িত্বরত আনসার সদস্য ১৫০০ টাকা ঘুষ নিয়েছে এবং বলেছে ঘুষ না দিলে নাকি পাসপোর্ট করতে পারবো না”

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#৫৪বাজার ও দোকানপাট
৳১,০০০
চাঁদা দাবিপ্রত্যাখ্যান করা হয়েছে
🗺️ ম্যাপ

বাজার ও দোকানপাট

⌖ রাত ৮ টার সময় ঘটে · অভয়নগর · যশোর · খুলনা

“একটি মাছ বিক্রেতার কাছে ১০০০ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তার উপর লাঠি দ্বারা আক্রমণ করা হয়। ফলে তার মাথা ফেটে রক্ত বের হয়।”

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#৫৩জমি ও সম্পত্তি
৳৮,০০০
অন্যান্যদেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

জমি ও সম্পত্তি

⌖ উপজেলা ভুমি অফিস · বরিশাল সদর · বরিশাল · বরিশাল

“জমি মিউটেশনের জন্য দালাল মারফত ৮০০০ টাকা নেয়া হয়৷ এর আগে সরকারিভাবে ২ সপ্তাহ ঘুরেও কাজ সম্পন্ন করা যায়নি।”

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#৫২পরিবহন ও টার্মিনাল
৳১০০
জোরপূর্বক অর্থ আদায়দেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

পরিবহন ও টার্মিনাল

⌖ সদরঘাট লঞ্চ টার্মিনাল গাড়ি পার্কিং-এ · সূত্রাপুর · ঢাকা · ঢাকা

“যেখানে বাইক পার্কিং ছিল ১০ টাকা সেটা এখন ৫০ টাকা জোর করে নেয়া হচ্ছে। গাড়ি পার্কিং ছিল ২০টাকা সেটা এখন ১০০ টাকা নেয়। ইজারাদার স্কিপ দেয় ৫০ টাকার।”

প্রমাণের ছবি বিস্তারিত ছবি দেখুন →
থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#৫১অন্যান্য জনসমাগমস্থল
৳৩০০
চাঁদা দাবিদেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

অন্যান্য জনসমাগমস্থল

⌖ জর্জ কোট · কুড়িগ্রাম সদর · কুড়িগ্রাম · রংপুর

“আমার বড় একটা ছোট মামলার কারণে গ্রেপ্তার হয়, কিন্তু জর্জ কোট যেই দিন তারে নেওয়া হয় সেই দিন তাকে জর্জ কোর্টের একটা রুমে রাখা ইভেন সেখানে অন্যান্য আসামি ও ছিলো। কিন্তু উনার ইমারজেন্সি এটকু কথা বলা লাগতো আমাদের , দেখা করতে গেলে পুলিশ আমাতের...” আরও পড়ুন →

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#৫০ব্যবসা প্রতিষ্ঠান
৳২০০
জোরপূর্বক অর্থ আদায়দেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

ব্যবসা প্রতিষ্ঠান

⌖ Choumuhoni, Banglabazar · বেগমগঞ্জ · নোয়াখালী · চট্টগ্রাম

“এটা প্রতিদিন হয়। সারা দিনে ৪০-৫০ টা গাড়ি আসে। প্রতি গাড়ি হতে ১০০-২০০ টাকা আদায় করে।”

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#৪৯পরিবহন ও টার্মিনাল
৳১০০
চাঁদা দাবিদেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

পরিবহন ও টার্মিনাল

⌖ গোপালগঞ্জ শহরে রাস্তা · গোপালগঞ্জ সদর · গোপালগঞ্জ · ঢাকা

“সব পিকআপ থেকে 100 টাকা কোরে চান্দা উঠায় গোপালগঞ্জ লেক পারে লাঠি নিয়ে বোসে চান্দা তোলা হয়”

প্রমাণের ছবি বিস্তারিত ছবি দেখুন →
থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#৪৮পরিবহন ও টার্মিনাল
৳৩০
চাঁদা দাবিদাবি করা হয়েছে
🗺️ ম্যাপ

পরিবহন ও টার্মিনাল

⌖ ঘোড়াশাল · কালীগঞ্জ · গাজীপুর · ঢাকা

“ঘোড়াশাল ব্রীজের আগে বামে ডোকতেই পৌরসভার চাদা হিসেবে ৩০ টাকা নেওয়া হয়।”

প্রমাণের ছবি বিস্তারিত ছবি দেখুন →
থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#৪৭অন্যান্য জনসমাগমস্থল
৳১০০
জোরপূর্বক অর্থ আদায়দেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

অন্যান্য জনসমাগমস্থল

⌖ হেমায়েতপুর, রুহিতপুর সি. এন.জি এস্টেন্ড। · সাভার · ঢাকা · ঢাকা

“রুহিতপুর আসার জন্য একটি cng তে উঠেছিলাম, একটি লোক এসে cng ড্রাইভারের কাছে ১০০ টাকা দাবি করলে, চালক তাকে ১০০ টাকা দিতে বাধ্য হয়। জিগাসা করলে চালক সাহেব বলেন, না দিয়ে উপায় নাই মামা।”

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#৪৬পরিবহন ও টার্মিনাল
৳২০
জোরপূর্বক অর্থ আদায়দেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

পরিবহন ও টার্মিনাল

⌖ পাড়কোলা বাজার · শাহজাদপুর · সিরাজগঞ্জ · রাজশাহী

“লাল পতাকা নিয়ে টেবিল নিয়ে পরিবহন শ্রমিক সমিতির টেক্কা প্রামানিক,বাড়ি দারয়াপুর,সহ আরও অনেকেই নতুন করে প্রত্যেকটা গাড়ি থেকে চাদা তুলছে।প্রতিদিন।”

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#৪৫বাড়ি / আবাসিক এলাকা
৳৩০,০০০
চাঁদা দাবিদেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

বাড়ি / আবাসিক এলাকা

⌖ হড়্গ্রাম · রাজপাড়া · রাজশাহী · রাজশাহী

“বাড়ির কাজ শুরু করেছি, সেখানে তারা তদের পছন্দের দোকান থেকে মালামাল ক্রয় করতে বলে এবং তাদের লোক দিয়ে কাজ করাতে বলে। তাদের কাছ থেকে বালি কিনা হচ্ছে। এর মাঝে তাদের পোস্টার ছাপানো জন্য ৩০০০০ টাকা চাদা দাবি করেছিলেন।”

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#৪৪পরিবহন ও টার্মিনাল
৳৫০
চাঁদা দাবিদাবি করা হয়েছে
🗺️ ম্যাপ

পরিবহন ও টার্মিনাল

⌖ ধুনট মোর, রনবীর বাল ব্রিজ · শেরপুর · বগুড়া · রাজশাহী

“প্রতিবেদন বিষয়: ধুনট মোর–রনবীর বালা ব্রিজ এলাকায় বিভিন্ন যানবাহন থেকে টোকেনের মাধ্যমে চাঁদা আদায় এবং এর ফলে যানজট সৃষ্টির বিষয়ে প্রতিবেদন। প্রাপ্ত তথ্য ও স্থানীয় পর্যবেক্ষণ অনুযায়ী, ধুনট মোর–রনবীর বাল ব্রিজ এলাকায় প্রতিনিয়ত রিকশা,...” আরও পড়ুন →

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#৪৩বাড়ি / আবাসিক এলাকা
৳২০,০০০
হুমকি বা ভয় দেখানোদেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

বাড়ি / আবাসিক এলাকা

⌖ রামার বাগ মেট্র গার্মেন্টস সংলগ্ন, আবদুল কাদির রংমাষ্টার গলি · ফতুল্লা · নারায়ণগঞ্জ · ঢাকা

“আমার বাড়ির কাজ করার সময় পাচ তলায় ছাদ দেওয়ার সময় ঢালাই এর দিন এসে আমার কাজ বন্ধ করে দিলো ( ইমন, রনি,) টাকা না দিলে কাজ করতে দিবে না”

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#৪২অন্যান্য জনসমাগমস্থল
৳২,০০০
অন্যান্যদেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

অন্যান্য জনসমাগমস্থল

⌖ শ্রীনগর · মুন্সিগঞ্জ সদর · মুন্সিগঞ্জ · ঢাকা

“মুন্সীগঞ আঞ্চলিক পাসপোর্ট অফিস সহকারীরা হয়রানি করে, আপনি নিজে পাসপোর্ট এর আবেদন করলে হবেনা তাদের কিছু লোক আছে, এরা কম্পিউটারের দোকানের লোকজন এবং বাইরেও থাকে পাসপোর্টের দালাল এরা ডকুমেন্টে সাংকেতিক চিহ্ন দিয়ে দেয় ২০০০ টাকা দিলে টাকা ছাড়া আপ...” আরও পড়ুন →

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#৪১জমি ও সম্পত্তি
৳২০,০০০
চাঁদা দাবিদেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

জমি ও সম্পত্তি

⌖ পূর্ব চর মনসা সদর লক্ষ্মীপুর তেওয়ারি গঞ্জ৮ নং ওয়ার্ড · লক্ষ্মীপুর সদর · লক্ষ্মীপুর · চট্টগ্রাম

“আমার বাবা আমাদের জন্য একটি বাড়ি করার জন্য নাল জমিন কিনেন কিন্তু বিএনপি নেতাকর্মীরা সেই জমিতে বাধা দেয় এবং তারা ২০ হাজার টাকা চাঁদা দাবি করে যদি বাড়ির ঘর উঠাতে চাই এবং হুমকি ধামকি দিয়ে আমাদের থেকে সেই টাকা আদায় করে কিন্তু কোন বিচার পা...” আরও পড়ুন →

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#৪০অন্যান্য জনসমাগমস্থল
৳৩,০০০
জোরপূর্বক অর্থ আদায়দেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

অন্যান্য জনসমাগমস্থল

⌖ বাবুবাজার ব্রিজের উপর প্রতিদিন চান্দা উঠায় অটোরিকশা থেকে এবং সাপ্তাহিক চাদা ও আছে গাড়ি প্রতি ৩০০০ হাজার টাকা । · বংশাল · ঢাকা · ঢাকা

“পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের উপর প্রতিদিন চান্দা উঠায় অটোরিকশা থেকে ,এবং সাপ্তাহিক চাদা ও আছে প্রতি অটো রিক্সা প্রতি ৩০০০ হাজার টাকা । বড় পরিবহন থেকে ও নেয় আমি প্রতিদিন এই পথ দিয়ে আসা যাওয়া করি”

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#৩৮অন্যান্য জনসমাগমস্থল
৳৩,৫০,০০০
জোরপূর্বক অর্থ আদায়দাবি করা হয়েছে
🗺️ ম্যাপ

অন্যান্য জনসমাগমস্থল

⌖ রায়েন্দা বাজার · শরণখোলা · বাগেরহাট · খুলনা

“আমি এক জন ব্যাবসায়ী ছিলাম এখন দেউলিয়া বলা যায় আমি এক জনের কাজ থেকে এক লাখ টাকা আনছিলাম সুদে এক লখে এক লাখ সুস নিছে তার কাছে চেক দেয়া আছে এখন আবার দেড় লাখ টাকা লিখে স্টাম জোর করে সই নিছে আর এক জনে পাবে দের লাখ সে নিছে দুই লাখ লিখে সে আ...” আরও পড়ুন →

প্রমাণের ছবি বিস্তারিত ছবি দেখুন →
থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#৩৭পরিবহন ও টার্মিনাল
৳১০০
জোরপূর্বক অর্থ আদায়দেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

পরিবহন ও টার্মিনাল

⌖ সোনাগাজী উপজেলা ভবনের সামনে এবং জিরো পয়েন্টে · সোনাগাজী · ফেনী · চট্টগ্রাম

“প্রতিদিন ই জিরো পয়েন্ট ক্রস করা সব ধরনের যানবাহন থেকে টাকা নেওয়া হয় কোনো ট্রাক যদি জিরো পয়েন্ট ক্রস করে তখন জোর করে টাকা নেওয়া হয় ট্রাক অন্যদিকে মালামাল নিয়ে যাওয়ার সময় ও জিরো পয়েন্টে টাকা দেওয়া লাগে”

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#৩৬ব্যবসা প্রতিষ্ঠান
৳৬,০০,০০০
জোরপূর্বক অর্থ আদায়দেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

ব্যবসা প্রতিষ্ঠান

⌖ সরিষাবাড়ী, জামালপুর · সরিষাবাড়ী · জামালপুর · ময়মনসিংহ

“জমি ক্রয় করার জন্য চাপ দিয়ে ব্লাকমেইল করে ৩৫০০০০টাকা আদায় করা হয়েছে। কিছু সাংবাদিক, নেতাকর্মী, একসাথে ভাগাভাগি করে নিয়েছে।”

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#৩৫পরিবহন ও টার্মিনাল
৳২০০
জোরপূর্বক অর্থ আদায়দেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

পরিবহন ও টার্মিনাল

⌖ নতুন ব্রিজ ১৬ নং টেম্পু স্ট্যান্ড · কোতোয়ালী · চট্টগ্রাম · চট্টগ্রাম

“অলংকার থেকে নতুন ব্রিজের ১৬ নং মাহিন্দ্র টেম্পু গুলো থেকে নতুন ব্রিজের একজন নাম টিটু দৈনিক ২০০ টাকা করে ড্রাইভার দের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে এবং না দিলে ভয়-ভীতি দেখিয়ে প্রাণ নাশের হুমকি দেয় এবং আক্রমণ করে এলাকার কিশোর গ্যাং দি...” আরও পড়ুন →

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#৩৪বাজার ও দোকানপাট
৳১০,০০,০০০
চাঁদা দাবিদেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

বাজার ও দোকানপাট

⌖ মিরপুর 14 · কাফরুল · ঢাকা · ঢাকা

“আপনার লেখাটি আরও পরিষ্কার ও নিরপেক্ষভাবে এভাবে লেখা যেতে পারে: নাম: মো. কামাল এলাকা: মিরপুর-১৪, কাফরুল, গোলাবাড়ি অভিযোগ: স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে যে, মো. কামাল আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে বিএনপির সঙ্গে য...” আরও পড়ুন →

প্রমাণের ছবি বিস্তারিত ছবি দেখুন →
থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#৩২ঠিকাদারি ও সরবরাহ
৳৩,৩৫০
জোরপূর্বক অর্থ আদায়দেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

ঠিকাদারি ও সরবরাহ

⌖ ঠাকুরগাও পানি উন্নয়ন বোর্ড · ঠাকুরগাঁও সদর · ঠাকুরগাঁও · রংপুর

“আমি পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁও চাকরি করি সেখানে ১৫ জন কর্মী নিয়োগ হয়েছে অতিরিক্ত চারজন ঠিকাদার নিজের লোক দিয়েছে তাদেরকে প্রতি মাসে আমাদের ১৫ জনের বেতন থেকে দেওয়া লাগে ৩৩৫০ টাকা করে প্রতিমাসে বিএনপির চারজন লোক তারা এটা প্রায় এক বছর...” আরও পড়ুন →

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#৩১জমি ও সম্পত্তি
৳১৫,০০,০০০
চাঁদা দাবিদেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

জমি ও সম্পত্তি

⌖ ভিওইল · সাপাহার · নওগাঁ · রাজশাহী

“রেকর্ড সংশোধন করার জন্য..আনুমানিক ৭.৬.২৪ সালের ঘটনা..ভূমি অফিসে শুধু টাকা ছাড়া কিছুই বোঝে নাহহ..ফাইল উপরে পাঠায় নাহ..কখনো আটকায় রাখে..ঘুস না দিলে প্রতিদিন ঘুরাইতে ই থাকে..”

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#২৯বাজার ও দোকানপাট
৳২০০
জোরপূর্বক অর্থ আদায়দাবি করা হয়েছে
🗺️ ম্যাপ

বাজার ও দোকানপাট

⌖ মীরগঞ্জ হাট · জলঢাকা · নীলফামারী · রংপুর

“আমি আজকে মীরগঞ্জ গরু করতে গিয়েছিলাম সেখানে একটি গরু ক্রয় করি সেখানে রশিদের মূল্য ৬০০ টাকা কিন্তু আবার বিক্রেতার কাছ থেকে ২০০ টাকার দাবি করে হার্ট ইজারাদার তাদের মধ্যে অনেক কত আপন কথা হওয়ার পর বিক্রেতা এক পর্যায়ে দুইশত টাকা দিতে বাধ্য হয...” আরও পড়ুন →

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#২৮ব্যবসা প্রতিষ্ঠান
৳৫০,০০,০০০
হুমকি বা ভয় দেখানোপ্রত্যাখ্যান করা হয়েছে
🗺️ ম্যাপ

ব্যবসা প্রতিষ্ঠান

⌖ কলাবাগান লেকের পাশে নিজ অফিসে · কলাবাগান · ঢাকা · ঢাকা

“আমার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে, জুলাইযোদ্ধা, এনসিপি পরিচয়ে টাকা দাবি করা হয়। সজীব ভুইয়া, হান্নান মাসুদ পর্দার নেপথ্যে ছিল। আমার কর্মচারীদের মারধর করে৷২লক্ষ টাকা ক্যাশ থেকে লুটে নেয়। পরে সেনাবাহিনীর সহায়তায় টাকা দিতে অপারগতা প্রকাশ করা হয়। আ...” আরও পড়ুন →

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#২৭পরিবহন ও টার্মিনাল
৳৩,০০০
চাঁদা দাবিদাবি করা হয়েছে
🗺️ ম্যাপ

পরিবহন ও টার্মিনাল

⌖ চাষারা · নারায়ণগঞ্জ সদর · নারায়ণগঞ্জ · ঢাকা

“আমার একটি গাড়ি নারায়ণগঞ্জ চাষারা থাকে যা সকালে চাষারা থেকে ঢাকা অফিস স্টাফ আনা নেয়ার কাজে বেবহৃত হয় । হটাৎ এক লোক ড্রাইভার এর কাছ থেকে নাম্বার নিয়ে আমাকে ফোন করে । সে বলে রাস্তার জন্য চাঁদা দিতে হবে । তারা নাকি নারায়ণগঞ্জ সিটি কর্পোরে...” আরও পড়ুন →

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#২৪জমি ও সম্পত্তি
৳৫০০
জোরপূর্বক অর্থ আদায়দাবি করা হয়েছে
🗺️ ম্যাপ

জমি ও সম্পত্তি

⌖ আমিন মাকেট কতেয়ালী · বাঁশখালী · চট্টগ্রাম · চট্টগ্রাম

“৩নং খানখানাবাদ ইউনিয়ন ভুমি অফিস জুনিয়র আফিসার পিওন কে দিয়ে ৫০০ টাকা করে ঘুষ আদার করে। খতিয়ার এ অনলাইন এ খাজনা প্রাদার করার জন্য ভুমি অফিসারদের নিকট হতে রিসিভ করাতে হয়। তাহলে খাজনা দেওয়া যার। ওই টার জন্য ৫০০ টাকা করে দিলে কাজ করে টাকা না...” আরও পড়ুন →

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#২৩পরিবহন ও টার্মিনাল
৳৫
জোরপূর্বক অর্থ আদায়দেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

পরিবহন ও টার্মিনাল

⌖ ইলিশা লঞ্চ ঘাট · ভোলা সদর · ভোলা · বরিশাল

“প্রতিদিন ইলিশা ঘাটে ৫ টাকার ঘাট টিকেট ১০ টাকা নেওয়া হচ্ছে.... প্রতিবাদ করলে মারধরের ঘটনা হয়”

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#২২পরিবহন ও টার্মিনাল
৳১০০
চাঁদা দাবিদেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

পরিবহন ও টার্মিনাল

⌖ ঝিনাইদহ হাটের রাস্তা · ঝিনাইদহ সদর · ঝিনাইদহ · খুলনা

“ঝিনাইদহ সদর থেকে বিষয় খালি হয়ে কালীগঞ্জ পর্যন্ত যে মহেন্দ্র গুলো চালানো হয় প্রতিটা থেকে প্রতিদিন চাঁদা আদায় করা হয়”

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#২০পরিবহন ও টার্মিনাল
৳১০
জোরপূর্বক অর্থ আদায়দেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

পরিবহন ও টার্মিনাল

⌖ চৌমুহনী কলেজ রোড থেকে দীঘির যান বাজার · বেগমগঞ্জ · নোয়াখালী · চট্টগ্রাম

“চৌমুহনী কলেজ রোড থেকে দীঘির যান বাজার সন্ধ্যারপর ২০ টাকার বাড়া ৩০ টাকা, বৃষ্টি বা সমস্যা কিংবা বেশি রাত বা ঈদের সময় ৪০ টাকা করে নেয়।”

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#১৯অন্যান্য জনসমাগমস্থল
৳১৫,০০০
চাঁদা দাবিদেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

অন্যান্য জনসমাগমস্থল

⌖ অক্সিজেন · বায়েজিদ বোস্তামী · চট্টগ্রাম · চট্টগ্রাম

“এটি একজন সুইপার পরিচ্ছন্ন কর্মী থেকে প্রতি মাসে চাঁদা নেওয়া হয়। ২৪ এ আওয়ামী পতনের পর থেকে নিয়মিত এই চাঁদা দিতে হয়।”

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#১৮পরিবহন ও টার্মিনাল
৳৫০
চাঁদা দাবিদেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

পরিবহন ও টার্মিনাল

⌖ সিংগা বাজার · দুর্গাপুর · রাজশাহী · রাজশাহী

“প্রতিদিন সকল প্রকার গাড়ি বা পরিবহন থেকে ২০/৫০/১০০ টাক্ চাদা নেয়া হয়।”

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#১৭অন্যান্য জনসমাগমস্থল
৳৫০
জোরপূর্বক অর্থ আদায়প্রত্যাখ্যান করা হয়েছে
🗺️ ম্যাপ

অন্যান্য জনসমাগমস্থল

⌖ সদরঘাট লঞ্চ লালকুঠি টার্মিনাল। · কোতোয়ালী · ঢাকা · ঢাকা

“সদরঘাট লালকুঠি লঞ্চ টার্মিনালের এরিয়ায় সিএনজি ও প্রাইভেট কার ঢুকলেই দিতে হবে বাধ্যতামূলক পার্কিং এর নামে চাঁদা, আপনি গাড়ি পার্ক করেন আরা না করেন তা তারা মানবে না। টাকা দিতে হবেই, অন্যথায় প্রথমে অপমান দিয়ে শুরু করবে তাতে কাজ না হলে মব করবে হ...” আরও পড়ুন →

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#১৬বাজার ও দোকানপাট
৳২,৫০,০০০
জোরপূর্বক অর্থ আদায়দেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

বাজার ও দোকানপাট

⌖ ৩৩ টনি টাওয়ার যাত্রাবাড়ী · যাত্রাবাড়ী · ঢাকা · ঢাকা

“ফুটপাতে দোকান বসানোর জন্য এক কালিন ষ্টামপে লিখিত নিয়ে ২৫০০০০ টাকা নেয়।আর মাসে ৫০০০ ভাড়া। যাত্রাবাড়ী টনি টাওয়ার এর সামনে। সবুজ ও হিরা এরা এখনের ছিনতাই ও চাঁদাবাজি করে খায়। রাতে নেশা করে সাধারণ মানুষের মারে।আর প্রতি মাসে পপুলার ডায়াগনস্টিক সে...” আরও পড়ুন →

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#১৫সড়ক নির্মাণ ও উন্নয়নকাজ
৳১০০
অন্যান্যদেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

সড়ক নির্মাণ ও উন্নয়নকাজ

⌖ হোমনা ব্রিজ · তিতাস · কুমিল্লা · চট্টগ্রাম

“কুমিল্লা জেলার,গৌরিপুর থেকে বান্চারামপুর পর্যন্ত সর্বমোট ৩০ কিলো সড়কে ২২০ টাকা চাদা দিতে হয়, আমি আজ এগারো বচর দিতেচি দেখার কেউ নেই,না দিলে গাড়ি সাইট করে বসিয়ে রাখে, গৌরিপুর ২০ হোমনা মেইন রোটে ৫০ হোমনা ব্রিজ 100 বান্চারামপুর ৪০ মোট:210”

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#১৪পরিবহন ও টার্মিনাল
৳১০
জোরপূর্বক অর্থ আদায়দেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

পরিবহন ও টার্মিনাল

⌖ মিরসরাই কলেজ রোডের মুখে অর্থাৎ অভার ব্রিজের নিছে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে। · মীরসরাই · চট্টগ্রাম · চট্টগ্রাম

“প্রত্যেকটা সিএনজিকে প্রতিদিন বাধ্যবাধকতা মূলক ১০ টাকা করে দিতেই হবে! বিনিময়ে হাতে মিরসরাই পৌরসভা নামে একটা টোকেন ধরিয়ে দেয়! প্রতিদিন হাজার হাজার সিএনজি থেকে এই চান্দা উঠানো হয়! অথচ ২০ হাত পিছনে ট্রাফিক পুলিশ বক্স!”

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#১৩পরিবহন ও টার্মিনাল
৳১০০
চাঁদা দাবিদেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

পরিবহন ও টার্মিনাল

⌖ phulpur bustand · ফুলপুর · ময়মনসিংহ · ময়মনসিংহ

“2024 er por theke regular bus er theke chanda rakha hoy jar karone bus vara bere geche..”

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#১২জমি ও সম্পত্তি
৳৬০,০০০
চাঁদা দাবিপ্রত্যাখ্যান করা হয়েছে
🗺️ ম্যাপ

জমি ও সম্পত্তি

⌖ নন্নী পশ্চিম পাড়া · নালিতাবাড়ী · শেরপুর · ময়মনসিংহ

“আমার আত্মীয় এক হিন্দুর কাছ থেকে জমি কিনেন,সেই জমির কিছু অংশ কাগজে থাকলেও জমির অবস্থান খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে মাপার সময় একজনের কাছে পাওয়া যায়,সেই জমিটা নিয়ে নিতে ৬০০০০ টাকা চান। টাকা না দেওয়ায় জমিটা আবার আগেরজনের কাছেই দিয়ে বলেন। টা...” আরও পড়ুন →

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।

স্বচ্ছতা লেজার।

উপরের পাবলিক রিপোর্ট ফিল্টার করতে একটি বিভাগে ক্লিক করুন।

গোপনীয়তা সবার আগে।

আপনার পরিচয় নয়,
ঘটনার তথ্যই জরুরি।

চাঁন্দাবিডি কোনো নাম, ইমেইল, ফোন নম্বর বা লগইন তথ্য চায় না। আমাদের রিপোর্ট ডেটাবেজেও কোনো পরিচয় শনাক্তকারী তথ্য সংরক্ষণ করা হয় না।

প্রমাণের ছবি প্রকাশের আগে মডারেটর পর্যালোচনা করেন। অনুমোদিত হলে সেটি প্রকাশিত রিপোর্টের সাথে দেখানো হয়; পরিচয় শনাক্তকারী কোনো তথ্য থাকলে তা বাদ দেওয়া হয়।

যেভাবে কাজ করে। তিনটি ধাপ।

কোনো অ্যাকাউন্ট নেই। কোনো পরিচয় ঘর নেই। শুধু একটি কাঠামোবদ্ধ জনস্বার্থের অভিযোগ।
০১

ঘটনাটি নথিভুক্ত করুন

এলাকা, সেবা, আনুমানিক অঙ্ক এবং ফলাফল বেছে নিন। কোনো ব্যক্তির নাম উল্লেখ করবেন না।

০২

প্রকাশের আগে নিরাপত্তা যাচাই

ব্যক্তিগত তথ্য এবং স্পষ্ট অপব্যবহার বাদ দিতে জমাগুলো মডারেশনের সারিতে যায়।

০৩

প্যাটার্ন অনুসন্ধানযোগ্য থাকে

অনুমোদিত রিপোর্টগুলো বিভাগ, সেবা, অঙ্ক ও ফলাফল অনুযায়ী পাবলিক হয়ে যায়।

নীরবতা প্যাটার্নকে রক্ষা করে।

পাবলিক ডেটা তা ভেঙে দেয়।

দুই মিনিটেরও কম সময় লাগে। কোনো পরিচয় প্রয়োজন নেই।

চাঁদার রিপোর্ট করুন →
Admin-কে জানান

এই কার্ডটি রিপোর্ট করুন