প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আওয়াজ তুলুন। একেকটি সচেতন কণ্ঠস্বরই একদিন দেশকে দুর্নীতিমুক্ত করার শক্তি হয়ে উঠবে।
🟢 লাইভ ভিজিটর: ৫ জন📅 আজকের মোট ভিজিটর: ৫৮৩ জন🗓️ গতকালের মোট ভিজিটর: ১১২৮ জন📊 সর্বমোট ভিজিটর: ৬২০৬২ জন
#৪০১বাজার ও দোকানপাট
৳৫,০০০
হুমকি বা ভয় দেখানোদেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

বাজার ও দোকানপাট

⌖ দুর্লভপুর গ্রাম, ০১ নং ওয়ার্ড · নলডাঙ্গা · নাটোর · রাজশাহী

“ঘটনাটি ঘটে বাজারের ২ দোকানদার একে অপরের কাছে থেকে ২ লক্ষ টাকা পাবে। ১ম পক্ষ যিনি টাকা পাবেন ও ২য় পক্ষ যিনি টাকা দিবেন। এখানে বিষয় হলো বাজারে দুই পক্ষেরই দোকান আছে। ২য় পক্ষ তার দোকান টি ভাড়া দিয়েছে একজনার কাছে। ১ম পক্ষ যিনি টাকা পাবেন তিনি ২য় পক্ষ কে না পেয়ে তার দোকানে তালা দিতে যান। এসময় সকলেই বাধা দেয় যে টাকার লেনদেন বাড়িতে হয়েছে এবং এটার কোন সত্যতা পাশের কোন দোকানদাররা পায়নি। এই সময় কোন উপায় না পেয়ে ১ম পক্ষ তথাকথিত বীরকুৎসা বাজার কমিটির সভাপতি *** শেখ সাহেবের কাছে গেলে তিনি ৫০০০ টাকা চায়। তিনি বলেন টাকাটি তাকে দিলে তিনি এটার সমাধান করে দেবেন এবং সম্পুর্ন টাকাটি উঠিয়ে দিবেন। তিনি এটা প্রমান করার জন্য ১ম পক্ষ কে নিয়ে ২য় পক্ষের মালিকানাধিন দোকানটি ভেতরের মালামাল সহ তালা বদ্ধ করেন। বর্তমানে যিনি দোকানটি ভাড়া নিয়েছিলেন তার মালপত্র ভেতরেই আছে। পরে ১ম পক্ষ তাকে ৫০০০ টাকা দেয়। তিনি কারো কোন কথা শোনেননি। তিনি ১নং ওয়ার্ড বিএনপির কি যেনো একটা পদে আছেন তাই তাকে কেউ কিছু বলতে সাহস পায় না। বর্তমানে দোকানটি আমি ভাড়া নিয়েছি, মালিক কে বললে তিনি বাড়ি আসলে সমাধান করবে বলেছেন। আমি *** শেখ সাহেবের কাছে গেলে তিনি আমার কাছেও ৩০০০ টাকা চায় তাহলে নাকি দোকান খুলতে দেবে। এখনও দোকান টি বন্ধ আছে। পুলিশ এসেছিলো তারা বলেছে মালিক কে দিয়ে সমাধান করাতে।”

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।

← সব রিপোর্ট দেখুন

একই এলাকার অন্যান্য রিপোর্ট।

নলডাঙ্গা · নাটোর
#৫৪১জমি ও সম্পত্তি
৳৫,০০০
ঘুষ দাবি বা গ্রহণদেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

জমি ও সম্পত্তি

⌖ তেবাড়িয়া ভূমি তফসিল অফিস · নাটোর সদর · নাটোর · রাজশাহী

“জমি সংক্রান্ত বিষয়ে খারিজ বাতিল মামলা করার জন্য করার জন্য। ভিকটিম ছিল প্রাণ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রাণ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আনুমানিক চার বিঘা সম্পত্তি দখল করে নেয়। তাদের কাগজ খারিজ করে নে সেই খারিজকে বাতিল করার উদ্দেশ্যে তেবেরিয়া...” আরও পড়ুন →

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
#৪২১অন্যান্য জনসমাগমস্থল
৳১,৪০,০০০
জোরপূর্বক অর্থ আদায়দেওয়া হয়েছে
🗺️ ম্যাপ

অন্যান্য জনসমাগমস্থল

⌖ দুর্লভপুর দ্বিমুখি উচ্চ বিদ্যালয়,০১ নং ওয়ার্ড,০৩ নং খাজুরা ইউপি · নলডাঙ্গা · নাটোর · রাজশাহী

“দুর্ভপুর হাইস্কুল ২০০০ সালে স্থাপিত হলেও ২০২৪সালে এমপিও হয়। যারা শিক্ষক ছিলেন তারা অনেকদিন হলো বেতন পাচ্ছিলেন না। এর পরেও নতুন করে ৩ জন সহকারী শিক্ষক নিয়োগ হয় এনটিআরসিএ এর মাধ্যমে। তিনারা ২ বছর যাবত শিক্ষকতা করে আসছিলেন। এদের মধ্যে একজন শিক...” আরও পড়ুন →

থানার ওসি, জেলা পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ অফিসে ইমেইল পাঠানো হয়েছে।
Admin-কে জানান

এই কার্ডটি রিপোর্ট করুন